July 30, 2026, 10:31 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল,বাগেরহাট

বাগেরহাটের রামপাল বাসস্ট্যান্ড এলাকায় দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

৩১ মে (রবিবার) দুপুর ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত এখলাজ গাজী (৪৫), উপজেলা পশু হাসপাতাল মোড় এলাকার মৃত দুলাল গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শ্রিফলতলা এলাকার মৃত মজিদ শিকদার ছেলে মাহমুদ শিকদার ও এখলাজ গাজীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় এখলাজ গাজী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

অভিযুক্ত মাহমুদ শিকদার বর্তমানে রামপাল উপজেলার মানিকনগর ভূঁইয়ার কান্দর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *