July 31, 2026, 3:08 am
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জাজিরা উপজেলা বাসীসহ সকলকে মোঃ আতিক মুন্সীর শুভেচ্ছা ও অভিনন্দন

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জাজিরা উপজেলা বাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন, শরীয়তপুর জেলা তরুণ দলের সাবেক সভাপতি, জাজিরা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, নাওডোবা ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান, আমেরিকা প্রবাসী, সমাজ সেবক ও নির্যাতিত যুবনেতা মোঃ আতিক মুন্সী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা ত্যাগ, কোরবানি, ভালোবাসা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। এই পবিত্র উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয় ঈদ উল আযহা।”

তিনি আরও বলেন,“পবিত্র কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করে আমরা যেন হিংসা, বিদ্বেষ, লোভ ও অহংকার পরিহার করে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারি। সমাজে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “ত্যাগের এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি পরিবারে, প্রতিটি হৃদয়ে। মহান আল্লাহর অশেষ রহমতে দূর হোক সকল অশান্তি, বিভেদ ও দুঃখ-কষ্ট।”

সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি ও ইবাদত কবুল করুন। পবিত্র ঈদ উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। আমিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *