July 31, 2026, 3:45 am
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

নাজিম বকাউল, ফরিদপুর

ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক।

ব্যতিক্রমী এই ঈদের জামাতে দরবার শরীফের ভক্ত ও অনুসারীসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, স্থানীয় শরীয়ত সম্মত নিয়ম ও দীর্ঘদিনের ঐতিহ্য মেনে প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই এখানে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই দরবার এলাকায় ভক্ত ও স্থানীয় মুসল্লিদের ঢল নামে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকল ধর্মীয় উৎসব পালন করা হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এ বিষয়ে রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন,
“আমরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। ইসলামী শরিয়তের বিধান ও নিয়ম অনুসরণ করেই আমাদের এই আয়োজন। প্রতিবারের মতো এবারও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *