July 31, 2026, 3:39 am
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

রামিসা হত্যার বিচার দাবিতে শিবচরে মানববন্ধন ও বিক্ষোভ, ধর্ষকদের প্রকাশ্যে ফাঁশির দাবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পদ্মানদীর তীরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) শিবচর উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফের কেন্দ্রীয় পরিচালক আবুল খায়ের খান। এছাড়া বক্তব্য দেন শিবচর উপজেলা কমিটির সহ-সভাপতি হুমায়ন কবির, মাদবরচর শাখার সভাপতি রানু আক্তার, সাধারণ সম্পাদক সাইদ খান, সাংগঠনিক সম্পাদক বাদশা মুন্সী এবং মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার। সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্লা।

এ সময় বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয়, সে জন্য কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির দাবি জানান তারা।তারা আরও বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে দল-মত নির্বিশেষে মানবাধিকারকর্মীরা রাজপথে থেকে প্রতিবাদ চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *