পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তিকারী, মাদকাসক্ত অব্যহতি প্রাপ্ত আহবায়ক ফিরোজ আহম্মেদ এর স্থায়ী বহিষ্কার ও খুলনা জেলা ছাত্রদলের পকেট কমিটি পুণর্গঠনের দাবীতে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর সদরস্থ পুরাতন পরিবহন কাউন্টার মোড় থেকে ২৩ মে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পাইকগাছার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউন্টার মোড়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ছাত্রদলের সাবেক আহবায়ক দিপঙ্কর বাবু, পৌর ছাত্রদলের সদস্য সচিব সবুজ আহম্মেদ, কপিলমুনি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাফিজ শাহরিয়ার, পাইকগাছা কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহি খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হেলাল হাফিজ, ছাত্রদল নেতা রুহিন, সোহান, আরিফ, শান্ত, শাকিব, মাহফুজ, পাপ্পু, ফয়সাল, আশিক, আজমল, রাজা, সাব্বির, রহমান প্রমুখ।