July 30, 2026, 10:31 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

ঝিনাইদহে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুজন আটক

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহে নেশা জাতীয় দ্রব্য অবৈধ ফেনসিডিল ও স্কাপ আটক করেছে র‍্যাব-৬। এ সময় দুজন মাদক বিক্রেতাকে আটক করা হয়! শুক্রবার ভোরে ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য ও মাদক বিক্রেতাদের আটক করে র‍্যাব!

ঝিনাইদহ র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন জানান, র‍্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মহেশপুরের মোমিনতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে তথ্যের উপর ভিত্তি করে একটি মটরসাইকেলের গতিরোধ করলে মটরসাইকেলের চালক ও অপর আরোহীর বহন করা বস্তার তল্লাশীর সময় বস্তার মধ্যে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১৮ লাখ টাকা।

সেসময় মটর সাইকেল চালক,মহেশপুরের যাদপপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেন ও মহসীন নামে দুজনকে আটক করা হয়। আটককৃতদের উভয়ের বাড়ি ঝিনাইদের মহেশপুর উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *