June 19, 2026, 7:39 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

চিরকুটে লিখলেন “মিস ইউ অল”, এরপরই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

জাহিদ হাসান প্রভাস ,পূবাইল, (গাজীপুর) প্রতিনিধি:

“মিস ইউ অল, ক্ষমা করে দিও মা” এমন হৃদয়বিদারক বার্তা লিখে চিরকুট ফেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তার সঙ্গে থাকা একটি পরিচয়পত্র থেকে নিহতের নাম সুনীল রবি দাস বলে জানা গেছে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের মাঝুখান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক রেললাইন ধরে অন্যান্য পথচারীদের সঙ্গে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে প্রথমে তিনি লাইন থেকে নিচে নেমে যান। পরে হাতে থাকা একটি চিরকুট রেললাইনের পাশে ফেলে হঠাৎ দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান সাংবাদিকদের জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।