June 21, 2026, 8:14 am
শিরোনাম:
গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা!

কালিয়াকৈর উপজেলা ভূমিসেবা মেলা ২০২৬ এর উদযাপন, আয়োজনে প্রশাসন

মোঃ আমির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে “ভূমিসেবা মেলা ২০২৬” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১২টায় কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক ও কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহারিয়ার,

কালিয়াকৈর সাবরেজিস্টার মোঃ কামরুল হাসান সরকার, কালিয়াকৈর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব
মোঃ মিজানুর রহমান, সাংবাদিকসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ করে ভূমিসেবা মেলার কার্যক্রমকে স্বাগত জানান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমিসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।
র‍্যালি শেষে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি)কে উদ্দেশ্য করে বলেন, সাধারণ মানুষ যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, গাজীপুর জেলায় বন বিভাগের জমি বেশি থাকায় ডিমার্কেশন সংক্রান্ত জটিলতায় সাধারণ মানুষকে দীর্ঘদিন ঘুরতে হয়। এ ধরনের ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এমপি মহোদয়ের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন
ফকির এরশাদ শাহ, জনাব মোঃ মিজানুর রহমান শেলী, আবুল কালাম আজাদ, সাংবাদিক নাজিম উদ্দিন সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা। মোঃ আমির হোসেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য ও বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এ সকল উপস্থিতিতে
এমপি মহোদয় অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভূমিসেবা মেলা ২০২৬-এর সফলতা কামনা করেন।