July 30, 2026, 10:31 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মহেশপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিবন্ধিত কৃষকেরা সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ বছর প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ধান ১ হাজার ৪৪০ টাকা দরে কেনা হচ্ছে। উপজেলায় মোট ২ হাজার ২১৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন কৃষক বলেন, বাজারে ধানের দাম ওঠানামা করলেও সরকারিভাবে ধান বিক্রির সুযোগ থাকায় তারা লাভবান হওয়ার আশা করছেন।

এতে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা কার্তিক চন্দ্র দেবনাথ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জামায়াতের আমির নওফেল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খানসহ স্থানীয় কৃষক, ধান ও চাল ব্যবসায়ীরা। সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, সরকার কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে। স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *