June 21, 2026, 10:48 am
শিরোনাম:
কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ

শিবচরে জমি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ইয়াবা রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

শিবচর উপজেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর সিমানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গোপনে ইয়াবা রেখে পুলিশে খবর দেওয়ার অভিযোগে পদ্মা সেতুর দক্ষিণ এলাকার আরবালীমোল্লার কান্দি সাদেক মোল্লার পূত্র তারা মিয় মোল্লা (৪৫) নামের এক ব্যাক্তিকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে শিবচর থানার এস আই আবুল কাশেম।

দীর্ঘদিন ধরে সোহেল সর্দার ও তারা মিয়া মোল্লার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।অভিযোগ রয়েছে, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে তারা মিয়া মোল্লা গোপনে কৌশলে সোহেল সর্দারের টিউবওয়েলের পাশে ২৪ পিস ইয়াবা রেখে গত কাল গভীর রাতে ( রবিবার) তারামিয়া পুলিশকে খবর দেন কুতুবপুরে সোহেল কে মাদক কারবারী হিসেবে আটক করার জন্য, তারা মিয়ার তথ্য মতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করে না পেয়ে তারা মিয়ার প্রতি সন্দেহ হলে পুলিশ তারা মিয়া মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে।একপর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা মিয়া মোল্লা নিজের দোষ স্বীকার করে বলেন, আমি সোহেল সর্দারকে ফাঁসানোর জন্য গোপনে ইয়াবা রেখে পুলিশকে খবর দেই। তারার তথ্য অনুযায়ী ২৪ পিস ইয়াবা সহ আটক করে শিবচর থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল মোর্শেদ বলেন, ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে মাদক মামলা দায়ের করে আসামী কে উদ্ধার কৃত ইয়াবা সহ মাদারীপুর জেল হাজতে প্রেরেরন করেছেন।