June 21, 2026, 10:47 am
শিরোনাম:
কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

জাহিদ হাসান প্রভাস, পূবাইল (গাজীপুর)

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (১৬ মে) রাতে পূবাইল থানাধীন মেঘডুবি মার্কেট সংলগ্ন ঢাকা-গাজীপুর বাইপাস সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শুভ (২২), মোঃ আকাশ (২৩), মোঃ রাকিব (২০) ও মোঃ নয়ন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন অবস্থায় তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হলে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ১নং আসামি শুভ’র কাছ থেকে ১০ ইঞ্চি লম্বা স্টিলের তৈরি একটি সুইচ গিয়ার চাকু, ২নং আসামি আকাশের কাছ থেকে ৭ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এছাড়া ৩নং আসামি রাকিব ও ৪নং আসামি নয়নের কাছ থেকে ৯ ইঞ্চি লম্বা প্লাস্টিকের বাটযুক্ত দুটি ধারালো স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও হত্যা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পূবাইল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।