July 29, 2026, 5:00 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী

নরসিংদীতে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মর্জিনা বেগম (২২) নামের এক প্রসূতি মা। শুক্রবার (১৫ মে) দুপুরে জেলা শহরের পায়রা চত্ত্বরে অবস্থিত একটি বেসরকারি ক্লিনিকে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। একসঙ্গে তিন সন্তান জন্মের খবরে হাসপাতাল চত্বর ও স্বজনদের মাঝে আনন্দের সৃষ্টি হয়।

নবজাতকদের দুজন ছেলে এবং একজন মেয়ে। বর্তমানে মা ও তাঁর তিন নবজাতক সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রসূতির বাবা আব্দুল হেকিম বলেন, প্রথমে ভয় পেয়েছিলাম অনেক। পরে যখন শুনলাম আমার মেয়ের ২ ছেলে ও ১ মেয়ে সন্তান হয়েছে, অনেক খুশি হয়েছি। পরিবারের সবাই অনেক খুশি। আমার মেয়ে এবং তার সন্তানেরা আলহামদুলিল্লাহ ভালো আছে।

ক্লিনিকের পরিচালক আরিফুল ইসলাম আবির জানান, শুক্রবার দুপুরে মর্জিনা নামের ওই প্রসূতি নারীর অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়। বর্তমানে মা ও সন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গাইনী সার্জন ডা. সুমাইয়া আজরীন অস্ত্রোপচারটি করেন।

তিনি জানান, মা ও তিন নবজাতকই সুস্থ আছে। এমন অপারেশন কিছুটা জটিল হলেও তা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *