July 29, 2026, 4:27 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

তারেক রহমানের সরকার বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে : মাহফুজুর রহমান বাচ্চু সরকার

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার
বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করে চলছেন। তিনি ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতির জন্য চেষ্টা করছেন।

শনিবার (১৬ মে ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুরের সখিপুর থানার চরচান্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই জনপ্রিয় নেতা আরও বলেন, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরপরই প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন। তিনি পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবন করে দিতে কাজ করছেন। তিনি দেশের কৃষি শিক্ষা ও তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ জন্য জেলায় জেলায় বেশি বেশি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দিকে নজর দিয়েছেন। এ ছাড়া শিক্ষকদেরকেও তিনি নানাভাবে সম্মানিত করছেন। আর এতকিছুর মূলে রয়েছে আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি বিশ্বমানের আগামী প্রজন্ম গড়ে তোলা। তাই মেধানির্ভর আলোকিত বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী তারার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরন। সম্মানিত অতিথি ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক, অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান। উদ্বোধক ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *