July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

অতিরিক্ত ধলতা বন্ধ করলেন উপজেলা প্রশাসন মধুখালীতে কৃষিপণ্য বেচাকেনায় কৃষকের মঝে স্বস্তি

শাহজাহান হেলাল,ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে উপজেলায় কৃষিপণ্য কেনাবেচায় কৃষকের কাছ থেকে অতিরিক্ত “ধলতা নেওয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে ৪০ কেজিতেই মণ হিসেবে গণ্য করা হবে। এর বেশি ওজন নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
১৫ মে ২০২৬খ্রি. শুক্রবার থেকে চলমান এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিষয়টি জানাতে মধুখালী পৌর এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান মাইকি প্রচার বের করেন হাট বাজার এলাকায় । মাইকিং প্রচারে জানানো হয়, কৃষকদের কাছ থেকে মরিচ, ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়ের সময় অতিরিক্ত ওজন বা “ধলতা” নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে কৃষক ও বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।তাই কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন।প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় কৃষক ও বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান,দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ৪০ কেজির স্থলে ৪২ কেজিতে ওজন নিয়ে এক মণ হিসাব ধরতেন, ফলে কৃষকদের লোকসান গুনতে হতো। এখন প্রশাসনের এই সিদ্ধান্তে তারা ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান জানান, নিয়ম অমান্য করে অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *