July 29, 2026, 6:32 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

সব জাতিগোষ্ঠীকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় সরকার

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,‘বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বসবাস করি,সবাই বাঙালি না। সবচেয়ে বড় জনগোষ্ঠী বাঙালি,তারপরে সাওতাল, মোরা,হাজং,চাকমা ও মারমাসহ অনেক জনগোষ্ঠী আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিলো সব বাঙালি হয়ে যাও। যার ফলে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল,সে অশান্তি এখনো বিরাজমান।’ শনিবার ১৬ মে সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেছেন।

তিনি আরো বলেছেন,‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন,বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মতো,বাংলাদেশ জাতীয়তাবাদও একটি বাগানের মতো।’
‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেছেন,‘তারেক রহমানের নেতৃত্বে সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলো,সেই স্বপ্ন তার সন্তান তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে, প্রতিষ্ঠিত হবে সত্যিকারের বাংলাদেশি জাতীয়তাবাদ।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রেখেছিলেন–সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম,পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *