July 29, 2026, 4:27 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মহেশপুর রাস্তা ভেঙে পুকুরের ভিতরে, একবছরও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয় জনগন

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের মহেশপুরে রাস্তা সহ রাস্তার পাশের গাছ উপড়ে পুকুরের ভিতরে পড়ে থাকায় চরম ভোগান্তিতে স্থানীয় জনগন। একবছরেও সংস্কারের কোন উদ্দ্যোগ নেয়নি ইউপি চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসন। উপজেলা যাদবপুর ইউনিয়নের যাদবপুর টু ভৈরবা সড়কের সোনাইডাঙ্গার সড়কের পাশে এই দৃশ্য দেখা যায়। জানা যায়, সোনাডাঙ্গা গ্রামের মৃত ইমান আলীর ছেলে নায়েব আলী ও মৃত কালা মিয়ার ছেলে মোঃ সিদ্দিক হোসেন রাস্তাকে তার পুকুরের পাড় করে অবৈধভাবে পুকুর খনন করাই রাস্তাটি ভেঙে গেছে।

স্থানীয়রা জানান, রাস্তা ভেঙে পুকুরের ভিতরে যাওয়াই প্রায়ই মারাত্মক দূর্ঘটনা ঘটে।এমনকি অনেক সময় মারাত্মক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া সহ জেলা হাসপাতালেও নিতে দেখা গেছে।
তারা আরও বলেন, অপরিকল্পিত ভাবে রাস্তার পাশে পুকুর খনন করার জন্যে অল্প দিনেই রাস্তা সহ রাস্তার পাশের গাছ উপড়ে পুকুরের ভিতরে চলে গেছে। তারা আরও জানান, রাস্তা সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট গেলে তিনি কোন কর্ণপাত করেনি।
এব্যাপারে মহেশপুর উপজেলা প্রশাসনের নিকট রাস্তাটি দ্রুতই সংস্কারের দাবি জানান স্থানীয় জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *