May 15, 2026, 1:15 pm
শিরোনাম:
ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষাব্যবস্থা কার্যকর হলে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিজ থেকেই কমে যাবে -শিক্ষামন্ত্রী ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ টঙ্গীর ‘হোটেল জাভান’-এ বিকট শব্দে আতঙ্ক: ককটেল নাকি গুলির শব্দ, তদন্তে পুলিশ ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন, পর্দার আড়ালে কি ঘটছে? মহেশপুর রাস্তা ভেঙে পুকুরের ভিতরে, একবছরও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে স্থানীয় জনগন বিএসটিআই অনুমোদন ছাড়াই ড্রিংকো জুস উৎপাদন: কারখানা সিলগালা মালিককে জেল-জরিমানা নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু, আহত ১১

টঙ্গীর ‘হোটেল জাভান’-এ বিকট শব্দে আতঙ্ক: ককটেল নাকি গুলির শব্দ, তদন্তে পুলিশ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত আলোচিত ‘হোটেল জাভান’-এ বিকট শব্দকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে শব্দটি ককটেল বিস্ফোরণ নাকি গুলির শব্দ ছিল—তা নিয়ে চলছে নানা আলোচনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে এক কাস্টমারের বাকবিতণ্ডার এক পর্যায়ে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ঘটনার খবর পেয়ে এক সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে তাকে বাধা দেন হোটেলটির কথিত মালিক সায়মন ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, এ সময় সংবাদকর্মীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয় এবং তাকে ধাক্কা দিয়ে হোটেলের বাইরে বের করে দেওয়া হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকট শব্দের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।