May 14, 2026, 7:21 pm
শিরোনাম:
মাভাবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম সিরাজগঞ্জে “গ্রাম আদালত কার্যক্রম” বিষয়ে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত কমলনগরে হাসপাতালের সিলিং ফ্যান ছিঁড়ে চিকিৎসাধীন শিশু গুরুতর আহত সিরাজগঞ্জে মওলানা ভাসানী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা প্রাইভেট পড়ে বাসায় ফিরে শিক্ষার্থীর রহস্যজনক আত্মহত্যা প্রতারণা ও বিশ্বাস ভাঙ্গনের মামলায় মাত্র তিন ঘন্টার ব্যবধানে জামিন পেল ডাক্তার বাহারুল আলম ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড প্রবীণ সাংবাদিক মাহমুদুর রহমান মঞ্জুর ইন্তেকাল ইরানি চমকে হতবাক আমেরিকা

সিরাজগঞ্জে “গ্রাম আদালত কার্যক্রম” বিষয়ে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাশেদ লাল,সিরাজগঞ্জ ;

গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সিরাজগঞ্জে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম স্থানীয় সরকার বিভাগ,সিরাজগঞ্জ।

সমন্বয় সভায় প্রেজেন্টেশন তুলে ধরেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প,সিরাজগঞ্জের জেলা ব্যবস্হাপক মোঃ আব্দুল হান্নান।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত হচ্ছে গ্রামীণ জনগণের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় আদালতের ওপর চাপ কমে এবং সাধারণ মানুষ দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা পায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, এখনও অনেক মানুষ গ্রাম আদালতের কার্যক্রম, সুযোগ-সুবিধা ও কার্যপরিধি সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। ফলে অনেক ক্ষেত্রেই সামান্য বিরোধ বড় আকার ধারণ করে। এ অবস্থায় জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, গণমাধ্যমে প্রচার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সহজ ও দ্রুত বিচারসেবা পৌঁছে দেওয়া। গ্রাম আদালত সেই লক্ষ্য বাস্তবায়নে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পেলে সাধারণ মানুষ আইনগত সহায়তা পেতে আরও উৎসাহিত হবে। একই সাথে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে। তিনি বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ কার্যক্রম সফল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা বলেন, ইউনিয়ন পরিষদ পর্যায়ে প্রশিক্ষণ, প্রচারণা ও তদারকি কার্যক্রম জোরদার করা হলে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে।

সমন্নয় সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ আলী, উপ-পরিচালক,জেলা তথ্য অফিস,সিরাজগঞ্জ,মোঃ আব্দুস সাত্তার খাঁন, সার্কেল আউমুট্যান্ট, সিরাজগঞ্জ,মোঃ রাজিব উল ইসলাম,প্রশিক্ষক কম্পিউটার,যুব উন্নয়স অধিদপ্তর,সিরাজগঞ্জ।মোঃ জাহাঙ্গীর আলম জিকেএস ফাউন্ডেশন,উকিল পাড়া,সিরাজগঞ্জ,ব্রাক অফিসার মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস সহকারি মোঃ জিল্লুর রহমান,কাজি সোহেল রানা নির্বাহী পরিচালক,ডিডিপি সিরাজগঞ্জ,কাজী মাসুদুজ্জামান, ডিডি এনডিপি সিরাজগঞ্জ,মোহম্মেদ হাবিবুর রহমান খান উপপরিচালক, সিরাজগঞ্জ,মোঃ রাকি আল আজাদ, জেলা লিগ্যাল এইড অফিসার- কানিজ ফাতেমা, মহিলা বিষয়ক অধিদপ্তর, মোহাম্মদ ফারুক আহাসেদ উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,মোঃ আনোয়ার হোসেন, নিবাহী পরিচালক,সুক সিরাজগঞ্জ,হোসনে আরা জলি, নির্বাহী পরিচাল পিডাব্লিউডি সিরাজগঞ্জ,আবুল হোসেন মিঞা, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্যুরো বাংলাদেশ,
মামুনর রশিদ মামন জোনাল ম্যানেজার, TMSS
মোঃ রুহুল আমিন প্রশাসনিক কর্মকর্তা,ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম সিএস অফিস,সিরাজগঞ্জ,বিশ্বজিৎ কুমার সাহা, ADPEO জেলা প্রাথমিক শিক্ষা অফিস সিরাজগঞ্জ,মোঃ মাসুদ রেজা, প্রকাশক ও সম্পাদক দৈনিক সিরাজগঞ্জ সংবাদ,মোঃ ওমর ফারুক,সহকারি পরিদর্শক,জেলা প্রাথমিক শিক্ষা অফিস,সিরাজগঞ্জ প্রমূখ।