July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সিলেটে ভয়াবহ অগ্নিকাণ্ড উদয়ন এক্সপ্রেসে, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

মৌলভীবাজার প্রতিনিধি :

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই শিববাড়ী এলাকা অতিক্রমকালে ইঞ্জিন বগিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন ছাড়ার প্রায় আট মিনিটের মাথায় ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুনের লেলিহান শিখা দেখা দিলে চালক দ্রুত ট্রেন থামানোর উদ্যোগ নেন। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একাধিক ইউনিট। রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবু বকর মোহাম্মদ রাসেল জানান, আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সাময়িকভাবে রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *