July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বোয়ালমারীতে ব্র্যাকের উদ্যোগে ডেইরি খামারিদের। প্রশিক্ষণ কর্মশালা

মোঃ জাহাঙ্গীর হোসেন,বোয়ালমারী, ফরিদপুর

আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, ডেইরি’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর বোয়ালমারী দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১(ম)সোমবার সকালে ব্রাক অফিস হলরুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে ‘আদর্শ ও দুগ্ধ খামারীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করেন।
অনুষ্ঠানে ডাঃ মোঃ ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে ও। এস এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

এ সময় উপজেলার অনেক দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শেখ সাদী ভেটেনারি সার্জন বোয়ালমারী ফরিদপুর তিনি বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সঠিক সময়ে টিকা প্রদান এবং উন্নত জাতের গবাদিপশু নির্বাচন নিশ্চিত করা গেলে দেশে গুণগত মানসম্পন্ন দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে। এতে দেশের দুগ্ধ শিল্প আরও উন্নত ও টেকসই হবে।

অনুষ্ঠানের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন ডাঃ মোঃ ওয়ালিদ হোসেন, (আর এস এম ) ব্রাক তিনি খামারিদের ‘মডেল ফার্ম’ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ করে গাভী বেঁধে না রেখে উন্মুক্ত স্থানে পালন এবং ২৪ ঘণ্টা পরিষ্কার পানি সরবরাহের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ ইলিয়াস আলী, মোঃ সোহেল হোসেন, মোঃ আনিসুর রহমান (এ আই এস পি

অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয় খামারিরা বলেন এরকম ভিন্নধর্মী আয়োজন পেয়ে। আমরা অনেক খুশি এবং ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কে ধন্যবাদ ও অভিনন্দন জানাই সেই সাথে একযোগে খামারীরা বলেন আজ থেকে আমরা সবাই ব্র্যাকের সিমেন ব্যবহার করার করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *