July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

“উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার হলো কষ্টিপাথরের মূর্তি”

মোঃ আব্দুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি,

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের বড় আইনদা পুকুরের খনন (সংস্কার) কাজ করার সময় একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। সংবাদ সংগ্রহকালে জানা যায় ১২/০৫/২৬ইং মঙ্গলবার বিকালে পুকুরের খনন(সংস্কার)কাজ চলাকালে শ্রমিকেরা এসকেভেটর (ভেকুর) বাকেটে মূর্তিটি দেখতে পান এবং সাথে সাথে উপজেলা প্রশাসনকে খবর দেন। কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা জমায়েত হয়।
কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন পুকুরের খনন(সংস্কার) কাজ চলাকালীন একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে এবং ধারনা করা হচ্ছে মূর্তিটির ওজন আনুমানিক প্রায় ৪০ কেজি হতে পারে। এটি যথাযথ নিয়মে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে এবং সেখান থেকেই মূর্তিটির সঠিক বয়স জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *