July 29, 2026, 6:29 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (১২ মে) বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদ হলরুমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যমুনা নদী তীরবর্তী পশ্চিম টাঙ্গাইলের বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার দিক থেকে অবহেলিত। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। খুব শিগগিরই চরাঞ্চলের মানুষের জন্য একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন,আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমেই দিতে চাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থানে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলকে দেশের অন্যতম উন্নত জেলায় পরিণত করতে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরে উন্নয়নের সূচকে টাঙ্গাইল সদরকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।

মাদক প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিদের সচেতনতামূলক কার্যক্রম এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। তাহলেই আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম ওবায়দুল হক নাসির। এ সময় বক্তব্য দেন শামসুন্নাহার স্বপ্না, মাহমুদুল হক শানু এবং আজগর আলীসহ অন্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *