July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

মোহাম্মদ আমিনুল ইসলাম,(বাঁশখালী) চট্টগ্রাম:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে হাসপাতালের বাউন্ডারী ওয়াল নির্মাণ, আবাসিক ভবনের সংস্কার ও মেরামত কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এসব কাজ সম্পন্ন হলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসন সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আক্তার, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এইচইডি)। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে আধুনিক ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল সুবিধা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।
এ সময় স্থানীয়দের মধ্যে উন্নয়ন কার্যক্রম নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় এবং তারা আশা প্রকাশ করেন, এসব কাজ বাস্তবায়িত হলে বাঁশখালীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *