July 29, 2026, 5:40 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চৌগাছায় প্রতিবন্ধী শাহাজান আলীকে হুইলচেয়ার দেন চৌগাছা পরিবার

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

যশোরের চৌগাছায় প্রতিবন্ধী শাহাজান আলীকে হুইলচেয়ার দেব চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গুবিনাথপুর গ্রামের প্রতিবন্ধী মোঃ শাহাজান আলী (৫৫)-কে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।

শুক্রবার বিকালে সংগঠনের সদস্যরা শাহাজান আলীর বাড়িতে উপস্থিত হয়ে তার হাতেই হুইলচেয়ার তুলে দেন। দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় ভোগান্তির শিকার হওয়ায় আর্থিক অসচ্ছলতার কারণে তার পক্ষে হুইলচেয়ার ক্রয় করা সম্ভব হচ্ছিল না।

বিষয়টি জানতে পেরে সংগঠনের সদস্যরা মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন। দেশীয় ও প্রবাসী সদস্যদের অর্থায়নে হুইলচেয়ারটি ক্রয় করা হয়। সংগঠনের প্রবাসী সদস্যরা জানান, মানবিক কাজের সঙ্গে তারা সবসময় ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এ হুইলচেয়ার প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ শাহীন কবির,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সম্রাট শাকিল,মোঃ সুমন হোসেন,দীপ্ত বিশ্বাস,
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,
মোঃ রাকিবুল ইসলাম রনি,অরিন বিশ্বাস
সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, “চৌগাছা পরিবার সবসময় মানবিক কাজের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করে যাবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য।”

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” স্লোগানকে ধারণ করে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *