October 9, 2026, 1:49 am

শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের হুইপ-সংসদ সদস্য সহ বিশিষ্ট জনের সাথে সৌজন্য সাক্ষাৎ

মো:আল-আমিন শাওন,শরীয়তপুর

জাতীয় সংসদ হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুর রহমান কিরন এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর সাথে শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল হোসেন সরদার ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমীন রবীন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এছাড়াও দৈনিক গণমুক্তির সম্পাদক শাহাদাত হোসেন শাহীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক ইংরেজি সংবাদ পাঠিকা ফারহানা কাদির রহমান লাবণ্য এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন, শরীয়তপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
৪ মে ২০২৬ ঢাকায় দিনব্যাপী তারা উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান (হাবীব), মোঃ শহীদুল ইসলাম পাইলট, শেখ মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইশ্রাফিল বেপারী, কোষাধ্যক্ষ মোঃ ছগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জামাল মল্লিক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রনি বেপারী (মঞ্জুরুল ইসলাম রনি), আইন সম্পাদক সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল আলম (ইমন), ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান (আলমগীর), কার্যকরী সদস্য ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মোঃ মিরাজ সিকদার, মোঃ সাইফুল ইসলাম ঢালী।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক দিনকাল এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন ও দৈনিক আমাদের সময় এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ রোমান আকন্দ।

এসময় প্রেসক্লাব ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষভাবে প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও এর আগে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান সহ জেলার বিশিষ্ট জনের সাথে শরীয়তপুরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন, শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।