May 9, 2026, 9:24 am
শিরোনাম:
ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র রামগতিতে অস্বাস্থ্যকর পরিবেশে মহিষের দুধ ও দধি উৎপাদন: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে আবারো সংঘর্ষ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান রাজবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঘুড়ি উৎসব ইরাকের তেল উপমন্ত্রীকে নিশানা করলো যুক্তরাষ্ট্র: আল-জাজিরার ইরানকে এমন ড্রোন দিতে চেয়েছিল রাশিয়া, যা থামানো প্রায় অসম্ভব বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়ল পাকিস্তান বরিশালে বাস শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ২ ভাটিয়াপাড়া বাজার কমিটি প্রকাশ সভাপতি জাহিদুর- সম্পাদক ফোরকান

ফরিদপুরে মাসুদ হত্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ বিএনপি নেতা বাচ্চু মিয়ার

নাজিম বকাউল , ফরিদপুর

ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়া অভিযোগ করেছেন যে, ২০২১ সালের আলোচিত মাসুদ হত্যা মামলায় তাকে ও তার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যাভাবে জড়ানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। বাচ্চু মিয়া তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে বাচ্চু মিয়া দাবি করেন, ২০২১ সালে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাসুদ রানা নিহত হন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে, তার পরিবারের সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার বা তার পরিবারের কোনো দূরতম সম্পৃক্ততা নেই।

গত ৫ মে ভাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও তার মা হালিমা বেগম কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানান বাচ্চু মিয়া। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট।
দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি ইতিপূর্বে গ্রাম সরকার প্রধান, ইউনিয়ন পরিষদ সদস্য এবং ভাঙ্গা পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেবল মিথ্যা মামলাই নয়, বরং তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং লুটপাট চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি মন্তব্য করেন যে, মাসুদ হত্যা মামলার বাদী ও সাক্ষীরা সবাই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফলে মামলাটি যে কেবল তাকে দমানোর জন্য একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তা স্পষ্ট।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সহ সভাপতি
আলমগীর কবিরাজ, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল মুন্সী, প্রচার সম্পাদক মির্জা ইমরান হোসেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাচ্চু মিয়া প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মিথ্যা মামলা থেকে তাকে ও তার পরিবারকে অব্যাহতির দাবি জানান।