May 6, 2026, 7:34 am
শিরোনাম:
মহেশপুরে রাতের আঁধারে বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ পশ্চিমবঙ্গে ” জয় শ্রীরাম ” কৌশলে জিতে গেল বিজেপি মালয়েশিয়ায় অন্যের পরিচয়পত্র দিয়ে পেট্রোল কেনায় বাংলাদেশিকে ১০ হাজার রিংগিত জরিমানা মালয়েশিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রবাসী যুবক নজরুল ইসলাম বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ বাগেরহাটে ভাঙচুর লুটপাট করে বাড়িঘর দখলের চেষ্টা, গ্রেপ্তার ২ নরসিংদী ডিবির পুলিশ এর অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার-২ ডামুড্যা উপজেলায় তথ্য আপা কর্তৃক উঠান বৈঠকে গ্রাম আদালত নিয়ে আলোচনা পটিয়া চক্রশালা কৃষি স্কুলে ১৭ টি সিপিইউ ভাংচুর: দুটি মনিটর নিয়ে যাওয়ার অভিযোগ: থানায় জিডি শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

মহেশপুরে রাতের আঁধারে বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে একটি মাল্টা বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে প্রায় ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ওলিয়ার রহমানের প্রায় ৭ বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের চাষ রয়েছে। জমিটির পাশ দিয়ে একটি সরু চলাচলের পথ ছিল, যা স্থানীয়রা ব্যবহার করতেন। গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে মাল্টা বাগানের গাছ কেটে সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুট দীর্ঘ একটি রাস্তা তৈরি করেন।

ভুক্তভোগী ওলিয়ার রহমান বলেন, “সকালে জমিতে গিয়ে দেখি আমার বাগানের গাছ কেটে রাস্তা বানানো হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, অভিযুক্তরাই এ কাজ করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম পরো এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
স্থানীয় দুই বাসিন্দা আব্দুল কুদ্দুস ও আব্দুল হামিদসহ একাধিক ব্যক্তি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মহেশপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই আলমগীর বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।