May 6, 2026, 3:26 pm
শিরোনাম:
নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ড্রেজার অকেজো, জেল-জরিমানা পাইকগাছায় শিবসা নদীতে অবমুক্ত জব্দকৃত পারশে পোনা রংপুরে আদালত চত্ত্বরে স্বামীর কোলে শাহিনা ইসলামের মৃত্যু বগুড়ায় ভুয়া পুলিশ-সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৭ সাবেক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙ্গচুর আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষক কর্মশালা বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করাসহ ৫ দফা দাবিতে রংপুরে মানববন্ধন কংগ্রেস সমর্থন দিলেও থালাপতির ভবিষ্যত অনিশ্চিত! ফসলও হারালাম, আশ্রয় কেন্দ্রও পেলাম না

পাইকগাছায় শিবসা নদীতে অবমুক্ত জব্দকৃত পারশে পোনা

শাহরিয়ার কবির, পাইকগাছা, খুলনা

পাইকগাছায় অবৈধভাবে সংগ্রহ ও সরবরাহের সময় জব্দ করা বিপুল পরিমাণ পারশে পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়, যা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে আইন বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৬ মে) দুপুরে উপজেলার শিববাটী ব্রীজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সরবরাহ করার সময় সুন্দরবন ও এর আশপাশের নদ-নদী থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রাকৃতিক উৎস থেকে পোনা আহরণ করা হলে তা মৎস্য সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
অভিযানকালে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এলাকার কিছু অসাধু চক্র সুন্দরবন ও সংলগ্ন নদ-নদী থেকে পারশে সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আহরণ করে স্থানীয় মৎস্য চাষি ও চিংড়ি ঘেরে সরবরাহ করে আসছে। এতে একদিকে যেমন প্রাকৃতিক মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছে।
এদিকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের বিজ্ঞানীরা পারশে মাছের কৃত্রিম পোনা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করলেও এখনো বাণিজ্যিকভাবে হ্যাচারি গড়ে ওঠেনি। ফলে উপকূলীয় এলাকার হাজার হাজার ঘের মালিক এখনো প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরশীল। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও উদ্যোক্তা তৈরি করা গেলে বাগদা ও গলদা চিংড়ির মতো বাণিজ্যিকভাবে পারশে পোনা উৎপাদন সম্ভব হবে, যা একদিকে অবৈধ আহরণ কমাবে, অন্যদিকে মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।