মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র উদ্যোগে এক মতবিনিময় সভা ও মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) বিকালে শিবচর উপজেলার পৌর অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা ও সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী জাহান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দেন। এ সময় তিনি বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সোচ্চার থাকবে।সভায় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্য বজায় রেখে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আবুল বাশার সিদ্দিকী, মাদারীপুর জেলা বিএনপি, শিবচর উপজেলা বিএনপি, শিবচর পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।