June 21, 2026, 5:49 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

লক্ষ্মীপুরে সিআইডির প্রতিবেদনের পর গ্রেফতারি পরোয়ানা, প্রধান আসামিসহ আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজি, মারধর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা সিআর মামলার
প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে কমলনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে করইতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মামলার প্রধান আসামি মো. রোকন উদ্দিন (৩৫) এবং তিন নম্বর আসামি মো. আলমগীর হোসেন (২৫)।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, বাদীর স্বামী একজন প্রবাসী এবং ভাসুর ব্যবসার কাজে বাইরে থাকায় তিনি নিজেই লক্ষ্মীপুরের কমলনগর থানাধীন করইতলা বাজারে অবস্থিত ‘নাহার প্লাজা’ মার্কেটটি দেখাশোনা করতেন। অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রোকন উদ্দিনসহ বিবাদীরা বাদীর কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর ওপর চড়াও হয় এবং তাকে মারধর ও শ্লীলতাহানি করে।
মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা বাদীর অফিস রুম ও মার্কেটের ৮টি দোকান ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় নির্মাণাধীন ভবনের মালামাল (তার, টাইলস ও সাটার) ও ক্যাশ ড্রয়ার থেকে নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। পরবর্তীতে আসামিরা দলবল নিয়ে পুনরায় হামলা চালিয়ে ভাড়াটিয়াদের বের করে দিয়ে দোকানগুলো জবরদখল করে তালা ঝুলিয়ে দেয়। প্রাণনাশের হুমকি ও মিথ্যা রাজনৈতিক মামলায় ফাঁসানোর ভয় দেখানোয় বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
ঘটনার পর বাদী আদালতে মামলা দায়ের করলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি দীর্ঘ শুনানি শেষে গত মাসের ২২ তারিখে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আদালতের পরোয়ানা অনুযায়ী প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিয়ম অনুযায়ী আসামিদের আদালতে সোপর্দ করা হবে।