June 21, 2026, 5:44 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

‎উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালনের কৌশল ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ থেকে:

‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালনের কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টার প্রাইজের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৫ মে ) বেলা ১২ টার দিকে উল্লাপাড়া পৌর শহরের একটি হোটেলের হল রুমে এই কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার আগ্রহী কৃষকেরা অংশগ্রহণ করেছিলেন। কর্মশালায় প্রশিক্ষকেরা মৌমাছি পালন পদ্ধতি,আধুনিক বক্স ব্যবস্থাপনা,মৌ সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগ-বালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া মৌ-চাষকে একটি লাভজনক উদ্যোক্তা উদ্যোগ হিসেবে গড়ে তোলার বিষয়ে ও বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করেছেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টার প্রাইজের সিনিয়র ম্যানেজার নিবিড় কুমার শাহা,উত্তরবঙ্গের মৌমাছি সমিতির সভপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক শিশির কুমার শাহা সহ আরো অনেকে।