সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার (০৩ মে) সকালে পাবনার শালগাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ও মামলা রয়েছে।

পাবনার দুদকের সহকারি পরিচালক সাধন চন্দ্র সুত্রধর ও পাবনার দুদকের উপ-সহকারী পরিচালক সেজেকা মোঃ মোনোয়ার হোসেন জানিয়েছেন,আবুল কালাম আজাদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ৯ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পরবর্তীতে অনুসন্ধান ও যাচাই- বাছাইয়ে তার নামে মোট ২ কোটি ৫৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে তার বৈধ আয় পাওয়া যায় ১ কোটি ২০ লাখ টাকা। এতে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার সম্পদের উৎস অস-ঙ্গতিপূর্ণ বলে প্রমাণিত হলে মাঠে নেমে অভিযুক্ত আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক।