May 2, 2026, 12:44 pm
শিরোনাম:
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’র বর্ণাঢ্য উদ্বোধন, খেলাধুলায় নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখননের উদ্বোধন মধুখালীতে মোটরসাইকেল ও পাঁচচাকার খেক্করের মুখোমুখি সংঘর্ষ স্বামী-স্ত্রী নিহত নরসিংদীতে ছোট ভাইযরে ছুরিকাঘাতে যুবক নিহতের অভিযোগ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত খানকাহ্ শরীফ বণিক কল্যাণ সমিতির ১১ সদস্যবিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা

মধুখালীতে মোটরসাইকেল ও পাঁচচাকার খেক্করের মুখোমুখি সংঘর্ষ স্বামী-স্ত্রী নিহত

শাহজাহান হেলাল,ফরিদপুর 

ফরিদপুরের মধুখালীতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আলতু খান জুট মিল এলাকায় ১ মে ২০২৬খ্রি. শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মোটরসাইকেল ও পাঁচ চাকা খেক্কর গাড়ীর মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই বাইক চালক নিহত হন। অপরদিকে বাইক চালকের স্ত্রী গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত. ঘোষণা করেন।
নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের মো. হাবিবুল ইসলামের ছেলে মো. তামিম মিয়া (২৫) ও তামিমের স্ত্রী সিমলা (১৮)। তাদের ৪ মাসের একটি শিশু কন্যা সন্তান রয়েছে। এলকাবাসী জানান, তামিম ও তার স্ত্রী সিমলা মোটরসাইকেল যোগে ফরিদপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের আলতু খান জুট মিল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় এ ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে বাইক ও পাঁচচাকা যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হন। কোন মামলা এখনো হয়নি। রাতেই তাদের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম জানান মামলা প্রক্রিয়াধীন। গাড়ী আটক আছে।
এ মর্মান্তিক দূর্ঘটনায় এলাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবী হাইওয়েতে এই পাঁচচাকা গাড়ি চলাচলা বন্ধ করতে হবে।