June 21, 2026, 7:13 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

রাশেদ লাল,সিরাজগঞ্জ ;

মে দিবস দিচ্ছে ডাক,সৈরাচার নিপাতযাক, শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে  মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ও ২ হাজার শ্রমিক মধ্যাহ্নভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  সকাল ১০ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী  শতবর্ষী বিদ্যাপীঠ ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের আয়োজনে
১ লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতি সাহেবের ঘাটে এসে শেষ হয়।  বর্ণাঢ্য র‍্যালি পূর্বে এঁর
উদ্বোধন করেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক  হাজী  মোঃ আব্দুস সাত্তার

মধ্যাহ্নভোজন পুর্বে হাজী মোঃ আব্দুস সাত্তার ২হাজার মেহনতি শ্রমিকের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি  ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র  ও সমাজের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও  বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক।” শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে জনপ্রিয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয় ।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সভাপতি বিশা সেখ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব, সহ – বিভিন্ন শ্রমিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।