May 1, 2026, 12:17 pm
শিরোনাম:
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত চৌগাছায় জমজ দুই কন্যাশিশুর পাশে “চৌগাছা পরিবার” মুন্সীগঞ্জে  প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ইাউনিভার্সিটি স্টুডেন্টস্ আ্যসোসিয়েশন (ঊষা) এর উদ্যোগে ১ম মে ২০২৬ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শ্রমিকদের ঘামেই গড়ে উঠবে উন্নত সরিষাবাড়ী-এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম কুলাউড়ায় পুলিশ সুপারকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২ মহেশপুরে বিশ্ব শ্রমিক দিবস পালিত ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান – রনি মহান মে দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুর (৪২ বিজিবি) অভিযানে বিরল সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার ফরিদপুরে শিশুকে হত্যা করে লাশ গুম, গ্রেপ্তার ৩

ফরিদপুরে শিশুকে হত্যা করে লাশ গুম, গ্রেপ্তার ৩

নাজিম বকাউল , ফরিদপুর থেকে:

‎ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ও পরবর্তীতে তাকে হত্যা করে লাশ গুম করার মামলার প্রধান আসামি ইসরাফিল মৃধাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ছাড়া লাশটি হত্যার পর গুম করার সঙ্গে জড়িত এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শুক্রবার (১ মে) দুপুরে কোতোয়ালি থানার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির।

‎তিনি বলেন, লাশটি উদ্ধারের ৮ ঘণ্টার মধ্যেই এই মামলার মূল আসামিসহ সবাইকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া প্রধান আসামি ইসরাফিল আদালতে ১৪৪ ধারা জবানবন্দি দিবে বলেও তিনি জানান।

‎প্রসঙ্গত , ফরিদপুরে নিখোঁজের ৭ দিন পর রেললাইনের পাশ থেকে একটি কলাবাগান থেকে ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।পরে গতকালই বিকেলে অভিযান চালিয়ে ইসরাফিল মৃধা (২৪), নাছিমা বেগম (৪৫) ও তাঁর ছেলে শেখ আমিনকে (১৯) গ্রেপ্তার করা হয়।

‎শিশুটি উপজেলা সদরের একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও তার বাবা একজন রিকশাচালক। সে সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।