June 21, 2026, 7:14 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ

বিশেষ প্রতিনিধি: এইচ,এম,রকি

রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫ রাউন্ড রিভালবারের গুলি ও ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে থানার একটি টিম গ্রেফতারকৃত রিমান্ডের আসামি মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনির দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্রাজিলের তৈরি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গত শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক ২১.৪০ ঘটিকায় গ্রেফতারকৃত বৃন্দা রনিসহ পিচ্চি বাবু ও বড় লোকমান পল্লবী থানাধীন আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি করে।

ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে তিন জনের নামে পল্লবী থানায় মামলা রুজু করা হয় এবং মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনি পল্লবী থানা এলাকায় শুটার বৃন্দা রনি হিসাবে পরিচিত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ০২:৩০ ঘটিকায় মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে এবং একটি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।

গ্রেফতারকৃতকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে