October 8, 2026, 10:40 pm

খুলনা প্রেসক্লাব বার্ষিক নির্বাচনে সভাপতি মোস্তফা সম্পাদক তরিকুল নির্বাচিত

খুলনা জেলা প্রতিনিধি:

৩০ এপ্রিল ঐতিহাসিক খুলনা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়ে থাকে। শান্তিপূর্ণ পরিবেশে আজকের নির্বাচন সম্পন্ন হয়। খুলনা প্রেসক্লাবে প্রতি বছরে নির্বাচন হয়ে থাকে। বার্ষিক নির্বাচনে ২০২৬ সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম। কোষাধক্ষ নির্বাচিত হয়েছে বিমল কৃষ্ণ, নির্বাচনে বিজয়ী সকলেই বলছে নির্বাচন আবাদ ও সুস্থ হয়েছে। নবনির্বাচিত সভাপতি বিজয়ী হওয়ার পরে আগামী এক বছর প্রেসক্লাবের সকল উন্নয়ন কর্মকান্ড সততা নিষ্ঠার সাথে পালন করবে বলে মত প্রকাশ করেছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিজয়ী হওয়ার পরে মন্তব্য করেন আগামী এক বছর আমি আপ্রাণ চেষ্টা করব খুলনা প্রেসক্লাবের উন্নয়নের জন্য। সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে একসাথে নিয়ে বন্ধুত্ব প্রতিম মানসিকতা নিয়ে আগামী এক বছর তাদের দায়িত্ব পালন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।