June 15, 2026, 8:06 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

নিরালা দিঘীরপাড় ওভারব্রিজ যে জন্য নির্মাণ করা হয়েছে সেটি প্রশ্নবিদ্ধ পানি সরবরাহের সঠিক কোন ব্যবস্থা নেই

খুলনার থেকে:

নিরালা এক নম্বর রোড থেকে রূপসা বাইপাস সড়কে সংযোগ স্থাপনের জন্য যে সড়কটি করা হয়েছে সেটি একাধিক প্রশ্নবিদ্ধ। সড়কটি নিরালা এক নম্বর রোড থেকে শুরু করে দিঘির পাড় হয়ে ডুবি মৌজা উপর দিয়ে রুপসা বাইপাস সড়কে মিশেছে। সড়কটি খুলনা মহানগরীর দক্ষিণ অংশের পানি সরবরাহের একমাত্র ময়ূর নদের শাখা নদী উপর দিয়ে ওভার ব্রিজ হয়ে নিরালা কবরস্থানের পাশ দিয়ে রুপসা বাইপাস সড়কে মিশেছে। অপরদিকে নদীটি একাধিক বাধ দিয়ে রাস্তা তৈরি করে এলাকাবাসী নির্বিঘ্নে যাতায়াত করছে। বৃষ্টির মৌসুম শুরু হলে পানি সরবরাহের কোন সঠিক ব্যবস্থা নেই যার কারণে নিরালা সহ প্রান্তিক আবাসিক এলাকা ও তার পর্শ্ববর্তী এলাকা পানিতে তলিয়ে যায়। বাইপাস সড়কের ওভার ব্রিজের নিচ দিয়েও একটি রাস্তা পাবলিক চলাচলের জন্য বর্তমানে চলমান, ওভার ব্রিজ নির্মাণ করতে সড়ক বিভাগের কোটি কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র পানি সরবরাহের ব্যবস্থা ঠিক রাখার জন্য। কিন্তু নদীটির উপর দিয়ে ১০০ মিটার পর পর বাধ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। যার কারণে নদী তার গতিপথ হারিয়েছে। অন্যদিকে বদ্ধতার কারণে কচুরিপানা ভর্তি হয়ে পরিবেশ বিনষ্ট হয়েছে। নগরবাসীর সরকারের কাছে একটাই চাওয়া এই নদীটি পুনঃ খনন করে জলবদ্ধতার হাত থেকে নিরালা তথা খুলনা বাসিকে রক্ষা করা।।