June 21, 2026, 8:42 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

১৫৪ পরীক্ষার্থীর ওএমআর শিট গায়েব: ফরিদপুরে দুই শিক্ষা কর্মকর্তা বদলি

নাজিম বকাউল , ফরিদপুর থেকে:

ফরিদপুর সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিট হারিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। একইসঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে ওএমআর শিটগুলো সংগ্রহ ও সংরক্ষণের সময় ১৫৪টি শিট নিখোঁজ হয়।

এই ঘটনায় সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে ফরিদপুর জেলার বাইরে (টাঙ্গাইল ও অন্য জেলায়) তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওএমআর শিট হারানোর ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ায় ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শিক্ষা বিভাগ থেকে আশ্বস্ত করা হয়েছে।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ দাবি করেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য পুনরুদ্ধার (রিকভার) করতে সক্ষম হয়েছে।

জেলা শিক্ষা অফিস জানিয়েছে, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদনে দায়ীদের চূড়ান্ত গাফিলতি প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগী