June 19, 2026, 8:05 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

মহেশপুরে সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টার এর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহ -৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টার এর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে মহেশপুর উপজেলার যাদবপুর ডিগ্রি কলেজে দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়।

যাদবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মনজুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের জেষ্ঠ্য পুত্র মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মেহেদী হাসান রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিস্বাস, যাদবপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, থানা বিএনপির সদস্য বিল্লল হোসেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া অনুষ্ঠানে বক্তরা সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টার এর স্মৃতি চারণ করা সহ তার বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রর্থনা করেন।