May 1, 2026, 2:08 am
শিরোনাম:
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা: কৃষক ও সাধারণ মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী আনিছ ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গাইবান্ধার সাদুল্লাপুরে তিন গম্বুজ জামে মসজিদের-শত শত বছরের প্রাচীন ইতিহাস, রহস্য, জনশ্রুতি ও ঐতিহ্যে ঘেরা এক অনন্য নিদর্শন জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে ঐক্যের ডাক: ১ মে শ্রমিক সমাবেশে যোগদানের আহ্বান ফরিদপুরে নিখোঁজ শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে সম্মাননা প্রদান ও নতুন অফিস উদ্বোধন

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:

জামালপুরে প্রবীণ সাংবাদিকদের সম্মাননা প্রদান এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জামালপুর জেলা শাখার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় শহরের স্টেশন রোডস্থ হাজী মার্কেটের তৃতীয় তলায় এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল,
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজীব,সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন আমীর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জামালপুর জেলা শাখার আহ্বায়ক শাহাবুল আকন্দ।
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।প্রবীণ সাংবাদিকদের সম্মাননা
অনুষ্ঠানে জেলার প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকদের দীর্ঘদিনের পেশাগত অবদান স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন—বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এ.এ.কে. মাহমুদুল হাসান দারা,
দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত দেব কানু,
বকশিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম,দৈনিক নয়া দিগন্তের দেওয়ানগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম,সাবেক জেলা প্রতিনিধি (দৈনিক বাংলার বাণী ও আরটিভি) সুজিত রায়,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি (মরণোত্তর) অজিত সোম কানু,
প্রধান অতিথি ফিতা কেটে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জামালপুর জেলা শাখার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক বলেন,“সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রবীণ সাংবাদিকদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।”
বিশেষ অতিথিরা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কার্যালয় স্থাপনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ফটো জার্নালিস্ট, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
শেষে সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেওয়া হয় এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।