June 21, 2026, 8:38 pm
শিরোনাম:
বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ হলেন পটুয়াখালীর গলাচিপার ইউএনও তিস্তার পানি বৃদ্ধিতে রংপুর অঞ্চলে বন্যার আভাস, দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!!

দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি – এমপি শামীম তালুকদার 

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকের ভয়াবহতা রোধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মো: ফরিদুল কবির তালুকদার শামীম।শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মো: ফরিদুল কবির তালুকদার শামীম বলেন,

“শুধু সেমিনার বা আলোচনা সভা করে মাদক নির্মূল করা সম্ভব নয়। আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
তিনি আরও জোর দিয়ে বলেন,
“মাদক একটি নীরব ঘাতক।এটি আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আসুন, দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।”

শামীম তালুকদার তার বক্তব্যে আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের গুরুত্ব তুলে ধরে বলেন,দেশকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে হলে সচেতনতা বাড়াতে হবে। প্রতিটি গ্রামগঞ্জে মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতে পারলেই আমরা একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পারবো।”

সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অণুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. দেবাশীর্ষ রাজবংশী,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শামীম তালুকদারের এই আহ্বানকে স্থানীয়রা সময়োপযোগী বলে উল্লেখ করেছেন, এবং তারা মনে করেন—সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসাথে কাজ করলে মাদক নির্মূলে কার্যকর পরিবর্তন সম্ভব।