July 29, 2026, 6:31 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

মানিকগঞ্জের সিংগাইরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মোঃ জয়নাল আবেদীন সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছোট ভাই খন্দকার ওয়াহিদ (৪০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমির সমাধানের লক্ষ্যে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এক পর্যায়ে ওয়াহিদ ও তার পরিবারের সদস্যরা নজরুল ইসলাম এবং তার ছেলে অভি (২৮)-কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাদের ওপর লাঠি দিয়ে আঘাত করা হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *