June 19, 2026, 7:40 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

মহেশপুর বড়বাড়ী কুলিয়া নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:

প্রতি বছরের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ী কুলিয়া (বি,কে) নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আর বি ডি রিলাইন্সের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

উক্ত বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি বড়বাড়ী কুলিয়া নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল কালাম, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সাইফুল ইসলাম, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিউদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবক গণ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এজন্য আমরা প্রতিবছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।