June 21, 2026, 8:40 am
শিরোনাম:
কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

পাইকগাছা (খুলনা) থেকে বি.সরকার

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে এ সড়ক দুর্ঘটনায় পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মৃত মোঃ শহিদুল ইসলাম সানার পুত্র মোঃ শরিফুল সানা (৪৩) নামে এক তরমুজ ব্যবসায়ী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এসময় তার সাথে থাকা ভাইরাভাই জিলেজ পাইকগাছা গ্রামের মৃত মোঃ মোসলেম মোড়লের পুত্র মোঃ হানিফ মোড়ল (৫০) একটা পা হরিয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে সকাল ১০ টার দিকে মৃত্যুবরণ করেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত দুজনেই ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন। তরমুজ বিক্রি সহ ব্যবসায়িক কাজ শেষ করে দিনাজপুর থেকে ফেরার পথে দিনাজপুর ও বগুড়ার সংযোগস্থল বিরামপুরে পৌঁছালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে!
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষি বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানা পুলিশ সুত্রে জানাযায়, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের স্বজন-রা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে। এদর্ঘটনায় মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।