July 29, 2026, 4:26 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিবপুর উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক (ইংরেজি) মনজিল মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়েছে বহিরাগতরা সন্ত্রাসীরা । এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই শিক্ষক ।

অদ্য ২৩ এপ্রিল ২০২৬ ইং বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় এর মূল ফটকের সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয় এর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম হাজির হয় এবং হামলাকারী দুই জনকে আটক সক্ষম হন ।

এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের গাড়ী ভাংচুর করে। হামলাকারীরা হলেন,শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন এর পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদ এর ছেলে রাশিদুল ইসলাম (২৬) একই গ্রামের নজরুল এর ছেলে ইমন (২০) অজ্ঞাত এক জন পালিয়ে গেছে।

খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম,শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,শিবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা,শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব আলতাফ হোসেন, বিদ্যালয় এর সভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর দিকনির্দেশনা মূলক বক্তব্য ও সুষ্ঠু বিচারের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *