July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত “তৃণমূল পর্যায়ে নারীদের বিকাশ ও বিচারিক সেবা সকলের দ্বোর গড়ায় পৌছে দিতে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকাল ৩.৩০ ঘটিকায় শরীয়তপুর সদর উপজেলার অধীনে ডোমসার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের দেওয়ান বাড়িতে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনা ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষকে বিশেষ করে পিছিয়ে পড়া নারীদেরকে গ্রাম আদালত প্রকল্পের সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নের গ্রামে ও মহল্লা পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরো বেশি প্রচার এবং সর্ব মহলে আলোচনা করাই উঠান বৈঠকের প্রধান লক্ষ্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মজিবুর রহমান খান, চেয়ারম্যান, ডোমসার ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আল- আমিন ছৈয়াল, প্রশাসনিক কর্মকর্তা, ডোমসার ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেন মোঃ মাহমুদুল ইসলাম মেহেদী, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর , ডোমসার ইউনিয়ন পরিষদ সহ সাংবাদিকবৃন্দ।

কর্মশালাটি সঞ্চালনা ও পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন ও প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এসিস্ট্যান্ট মোঃ সাদ্দাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *