গোপালগঞ্জ,কোটালীপাড়া,লাটেঙ্গা গ্রামে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২১ ও ২২ এপ্রিল দুই দিন এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই ঘোড়ার দৌড় দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে উৎসক জনতা। এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়া। এই ঘোড়া দৌড়ে পুরস্কার এর আয়োজন করা হয়েছিল।উল্লেখিত প্রথম পুরস্কার একটি ফ্রীজ,দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার টিভিসহ অন্যান্য জিনিসপত্র। সেই সাথে অনুষ্ঠিত হয়েছিল বিশাল এক মেলা। এই ঘোড়া দৌড়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এস.এম জিলানী মহোদয়।কিন্ত মহান সংসদের অধিবেশন চলাকালীন সময় হওয়াতে তিনি ঘোড়া দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি।তবে এমপি এস.এম জিলানী মহোদয়ের পক্ষ থেকে তাহার প্রতিনিধিরা এই ঘোড়া দৌড়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল।