July 29, 2026, 4:51 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

স্ত্রী বাড়ি না ফেরায় অভিমানে বিষপান, প্রাণ হারালেন স্বামী

পাইকগাছা (খুলনা) থেকে:

পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামে দাম্পত্য কলহের জেরে বাবর আলী খোকন (৫২) নামের এক ব্যক্তি বিষপান করে মারা গেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল খোকনের। এ ঘটনার জেরে প্রায় ৮-১০ দিন আগে তার স্ত্রী সালেহা (শ্যাম্মু) (৪৫) বাবার বাড়িতে চলে যান। পরে তাকে ফিরে এসে সংসার করার জন্য অনুরোধ করা হলেও তিনি আর ফিরবেন না বলে জানান।
এতে মানসিকভাবে ভেঙে পড়ে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নিজ বসত ঘরের ভেতরে কীটনাশক পান করেন খোকন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কপিলমুনি বাজার এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি পারিবারিক কলহজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *