June 19, 2026, 8:58 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

৭২ হাজার টাকা টিউশন ফি জোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল উৎস

খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার নর্থ ওয়েস্ট ইউনির্ভাসিটি ছাত্র উৎস রায়( ২৫) টিউশন ফি মাত্র ৭২ হাজার টাকা দিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন। নগরীর নিরালা সাত নম্বর রোডে ৮৫ নম্বর বাসার ছয় তলায় এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। উৎস রায় দাকোপ উপজেলার রামনগর গ্রামের কনক কান্তি রায়ের পুত্র। সোমবার রাত এগারোটার দিকে নিরালা ওই বাসা থেকে উৎস রায়ের মরা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় উৎস রায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্তে স্বার্থে পুলিশ লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তবে মৃত্যুর আসল কারণ নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে, সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। অন্যদিকে উৎস রায়ের সহপাঠীরা ঘটনার জানার পরে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটিতে শোকের ছায়া নেমে এসেছে।